উত্তরায় অনুষ্ঠিত হলো ‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইন্টারনেট সেবা খাতে সুপরিচিত প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন লিমিটেড (বিওএল) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ‘নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ (এনপিএল)’। রাজধানীর উত্তরায় অবস্থিত মেজবা ক্রিকেট একাডেমি মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল  কোড ক্রাশারস, নেটওয়ার্ক টাইটানস, টেক থান্ডার এবং ডাটা স্ট্রিমার্স।

নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলা উপহার দেয়। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হয়  কোড ক্রাশারস এবং  রানার্স-আপ নেটওয়ার্ক টাইটানস ।

অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট জিতেন কোড ক্রাসার্স টিমের মুরাদ হাসান। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে প্রতিষ্ঠান এর চিফ অপারেশন অফিসার প্রকাশ কান্তি দাস। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের হেড অফ এইচ আর ফারজানা রহমান,এ সময় তিনি অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ টেক সাপোর্ট ফায়হাদুল ইসলাম ,ডিজিএম দেবাশীষ দাস, ডিজিএম আশফাক আলম। উল্লেখ্য, প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সর ছিল বাংলাদেশ অনলাইন লিমিটেড (বিওএল) এবং কো-স্পন্সর হিসেবে ছিল নিনাদ, এসএএস (স্মার্ট ডোর লক) ও সাত কাহন।

এই আয়োজনের মাধ্যমে প্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান।

image

আপনার মতামত দিন