ক্রোম এক্সটেনশনের আড়ালে তথ্য চুরির ফাঁদ

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাড়তি সুবিধার আশায় ইনস্টল করা ব্রাউজার এক্সটেনশনই ব্যবহারকারীদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সাইবার অপরাধীরা ক্রোম এক্সটেনশনের আড়ালে তথ্য চুরি ও ভুয়া বিজ্ঞাপন ছড়াচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সকেট ইতোমধ্যে এমন ১০৮টি সন্দেহজনক এক্সটেনশন শনাক্ত করেছে।

 শতাধিক এক্সটেনশনে নিরাপত্তা ঝুঁকি
এক প্রতিবেদনে সকেট জানিয়েছে, ব্রাউজার এক্সটেনশনগুলো মোটেই নিরীহ নয়। এ বছরের শুরুতে বেশ কয়েকটি জনপ্রিয় ক্রোম ব্রাউজার এক্সটেনশনকে ‘অনিরাপদ’ হওয়ার অভিযোগে মুছে ফেলা হয়েছে। এরপরও শতাধিক ব্রাউজার এক্সটেনশন গোপনে ব্যবহারকারীদের তথ্য চুরি করার পাশাপাশি ভুয়া বিজ্ঞাপন প্রদর্শন করছে। ক্ষতিকর এসব এক্সটেনশন প্রায় ২০ হাজারবার ডাউনলোড করা হয়েছে।

 একাধিক উৎস, একই নিয়ন্ত্রণ সার্ভার
সকেটের তথ্য অনুযায়ী, ক্ষতিকর এক্সটেনশনগুলোকে বাহ্যিকভাবে বিনোদনমূলক কাজে ব্যবহারের উপযোগী বলে মনে হয়। এক্সটেনশনগুলো বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করলেও সেগুলো একই কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারের সঙ্গে যোগাযোগ করে থাকে। আর তাই ক্ষতিকর এক্সটেনশনগুলো দ্রুত মুছে ফেলতে হবে।

 ঝুঁকিপূর্ণ জনপ্রিয় এক্সটেনশনগুলোর তালিকা
ক্ষতিকর এক্সটেনশনগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া এক্সটেনশনগুলো হলো— টেলিসাইড, ইউটিউব সাইডবার, সাইডইউ, ফর্মুলা রাশ রেসিং গেম, পেজ অটো রিফ্রেশ, পেজ লকার, টেক্সট অনুবাদ, টেলিগ্রাম মাল্টি-অ্যাকাউন্ট, ব্ল্যাক বিয়ার্ড স্লট মেশিন, ক্লিয়ার ক্যাশ প্লাস, স্পিড টেস্ট, ওয়াইফাই স্পিডটেস্ট ইত্যাদি। সূত্র: টেকরাডার 

image

আপনার মতামত দিন