সিদ্ধেশ্বরীতে ৮৮ কাঠা জমিতে কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং প্রকল্প

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

কমপ্রিহেনসিভের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প কমপ্রিহেনসিভ আমিনাবাদ হাউজিং। রাজধানীর সিদ্ধেশ্বরীর ৫৬–৫৭ নম্বর ঠিকানায় প্রায় ৮৮ দশমিক ২৪ কাঠা জমির ওপর নির্মিত হচ্ছে আধুনিক এই আবাসন প্রকল্প। এতে চারটি আবাসিক টাওয়ারের পাশাপাশি পাঁচতলা বিশিষ্ট একটি পৃথক কমিউনিটি ভবন এবং শিশুদের জন্য খেলার জায়গা রাখা হয়েছে। আবাসনের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও আনন্দমুখর করতে বিভিন্ন নাগরিক সুবিধা যুক্ত করা হয়েছে প্রকল্পটিতে।

প্রতিটি টাওয়ারে ছাদবাগান ও বারবিকিউ কর্নার
প্রকল্পের প্রতিটি টাওয়ারে থাকছে সবুজ ছাদবাগান, পরিবারের সদস্যদের নিয়ে অবসর সময় কাটানো ও আড্ডা দেওয়ার ব্যবস্থা এবং পৃথক বারবিকিউ কর্নার। এ ছাড়া বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপনের সুবিধার্থে নিরাপত্তা, ফিটনেস ও বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন আয়োজন। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিশেষ ফানজোন ও খেলার জায়গা। সব মিলিয়ে আবাসিক পরিবেশের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

 
পাঁচতলা পৃথক কমিউনিটি ভবনটিতে থাকছে ওয়েটিং লাউঞ্জ, মিটিং রুম, হলরুম, জিমনেসিয়াম, ক্যাফে ও ইনফিনিটি সুইমিংপুল। ভবনটির নির্ধারিত অংশে রাখা হয়েছে সবুজায়ন ও উন্মুক্ত পরিসর। এসব সুবিধার মাধ্যমে বাসিন্দারা একই আবাসন এলাকায় শরীরচর্চা, বিনোদন, সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অবসর কাটানোর সুযোগ পাবেন। আবাসিক সুবিধার সঙ্গে সমন্বয় করে কমিউনিটি কার্যক্রমের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রকল্পের নকশায়।

লিড গোল্ড প্রাক্‌-সনদ অর্জন
পরিবেশবান্ধব ও টেকসই আবাসন নির্মাণের লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে কমপ্রিহেনসিভ। এ প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি লিড গোল্ড প্রাক্‌-সনদ অর্জন করেছে। প্রকল্পের পরিকল্পনায় প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার, সবুজায়ন এবং পানি ও শক্তির দক্ষ ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আধুনিক আবাসনসুবিধার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার বিষয়টিও প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

image

আপনার মতামত দিন