নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের একাধিক নতুন মডেলের গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে আসুস বাংলাদেশ। সম্প্রতি আরওজি সিরিজের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) ও আসুস টাফ গেমিং ১৬ (এফএক্স৬১০) মডেলের ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আসুস বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরওজি জেফিরাস ডুও মডেলে রয়েছে ১৬ ইঞ্চির দুটি ওলেড পর্দা। ফলে সহজেই একটি পর্দায় গেম খেলার পাশাপাশি অন্যটিতে চ্যাট, গেমিং গাইড বা বিভিন্ন অ্যাপ চালু রাখা যায়। এ ছাড়া ভিডিও এডিটিং ও গ্রাফিকস ডিজাইনের মতো কাজেও অন্য পর্দা ব্যবহার করা যায়।

জেফিরাস জি১৪ ও জি১৬ মডেলের ল্যাপটপগুলো গেমিংসহ অন্যান্য জটিল কাজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অন্যদিকে টেকসই গঠন ও নিয়মিত গেম খেলার জন্য তৈরি করা হয়েছে আসুস টাফ গেমিং ১৬ মডেলের ল্যাপটপটি।

অনুষ্ঠানে নতুন ল্যাপটপ উন্মোচনের পাশাপাশি আসুস আরওজি শোডাউন নামে একটি অনলাইন ই-স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে আসুস বাংলাদেশ। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন মোট এক লাখ টাকার পুরস্কার। প্রতিযোগিতায় নিবন্ধন ও ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আসুস ও আরওজির সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

image

আপনার মতামত দিন