চ্যাটজিপিটির এআই এজেন্টের বিরুদ্ধে ছবি ফাঁসের অভিযোগ

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। ফলে নিজেদের কল্পনা কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সহায়তায় বিভিন্ন বিষয়ের কৃত্রিম ছবি তৈরি করছেন অনেকে। কেউ কেউ আবার ব্যক্তিগত ছবি আপলোড করে সেগুলো সম্পাদনাও করছেন।

তবে পরীক্ষার সময় চ্যাটজিপিটিতে আপলোড করা ছবি গোপনে অন্য ওয়েবসাইটে পাঠানোর অভিযোগ উঠেছে ওপেনএআইয়ের তৈরি এআই এজেন্টের বিরুদ্ধে। এতে চ্যাটজিপিটিতে আপলোড করা ব্যক্তিগত ছবির নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের আপলোড করা ৫৩টি ছবির লিংক অনুমতি ছাড়াই তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পাঠিয়েছে এআই এজেন্ট। এসব ছবির লিংক প্রকাশ্যে আসার কথা ছিল না। তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পাঠানো বেশির ভাগ ছবি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে। বাকি ছবিগুলোও মুছে ফেলতে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

মডেল উন্নয়নের অনুমতি দেওয়া অ্যাকাউন্টের ছবি
ওপেনএআই জানিয়েছে, যেসব চ্যাটজিপিটি ব্যবহারকারী তাঁদের তথ্য ওপেনএআইয়ের মডেল উন্নয়নের কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, শুধু তাঁদের অ্যাকাউন্টের ছবি নিয়ে এআই এজেন্টের প্রশিক্ষণ ও কার্যকারিতা যাচাই করা হচ্ছিল। গবেষণার সময় এআই এজেন্টটি ব্যবহারকারীদের ছবি অনুমতি ছাড়াই অন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাঠায়।

প্রতিষ্ঠানটির দাবি, ছবি পাঠানোর ঘটনাগুলো মূলত নতুন নিরাপত্তাব্যবস্থা কার্যকর হওয়ার আগে ঘটেছে। বিষয়টি শনাক্ত হওয়ার পর এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাচাইয়ের পরিধি আরও বাড়ানো হয়েছে।

আগের ঘটনাও পর্যালোচনা করছে ওপেনএআই
প্রসঙ্গত, গত জুলাইয়ে সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের দুটি এআই মডেল নিয়ন্ত্রণব্যবস্থা এড়িয়ে এআই সফটওয়্যার প্ল্যাটফর্ম হাগিং ফেসের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ করেছিল। এ ঘটনার পর থেকেই নিজেদের এআই এজেন্টগুলোর পুরোনো কার্যক্রমের তথ্য পর্যালোচনা করছে ওপেনএআই।

তথ্য পর্যালোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বরাতে জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এআই এজেন্টগুলোর অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের প্রায় দুই ডজন ঘটনা শনাক্ত হয়েছে। এসব ঘটনা প্রকাশ্যে আসার পর ১৬ সেপ্টেম্বর নতুন একটি নিরাপত্তা কাঠামো চালু করেছে ওপেনএআই। সূত্র: দ্য গার্ডিয়ান, টেকক্রাঞ্চ  

image

আপনার মতামত দিন