জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে অনুষ্ঠিত ZKTeco Global Conference-এ ‘Premier Rebate Achiever Award’ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ৩১ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে ২০২৫ সালে ZKTeco-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্মার্ট টেকনোলজিসকে ‘Premier Rebate Achiever Award’ প্রদান করা হয়।

স্মার্ট টেকনোলজিসের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ZKTeco প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।

অন্যদিকে, ZKTeco-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার Mr. Cloud Che। শেনজেনের ডংগুয়ানস্থ Mission Hills Resort-এ আয়োজিত এই সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেডকেটেকো  সঙ্গে আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে কাজ করে যাব।”

image

আপনার মতামত দিন