আজকের বিনিময় হার: বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে 

প্রকাশ: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বুধবার (১৯ আগস্ট) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বৈশ্বিক নানা অনিশ্চয়তায় কয়েক মাস ধরে বিদেশি মুদ্রার দামে ওঠানামা দেখা যাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হারেও।

 বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২২ দশমিক শূন্য ১ টাকা। মাঝের কিছুদিন ডলারের দাম বেড়েছে, এরপর আবার কমতে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, রুপি ও ইউয়ান। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

image

আপনার মতামত দিন