মঙ্গলবারের বিনিময় হার

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ দশমিক ৮১ টাকা। কয়েক দিন ধরে ডলারের দাম বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলো হলো ইউরো, রুপি, ইউয়ান ও অস্ট্রেলীয় ডলার। অপরিবর্তিত আছে ইয়েনের দাম। দাম কমেছে পাউন্ড ও সিঙ্গাপুরি ডলারের।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

image

আপনার মতামত দিন