অনিবার্য কারণে ই-ক্যাবের নির্বাচন স্থগিত

প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
অনিবার্য কারণে স্থগিত করা হলো ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচন।

বুধবার নির্বাচন বোর্ডের তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে ভোটের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। নোটিশে মোট সদস্য শাহাদাত হোসেন স্বাক্ষর করলেও সরকারি কাজে বাইরে থাকায় অপর সদস্য মো. রেজাউল করিমের স্বাক্ষর স্থান ফাঁকা রয়েছে।

আগামী ৩১ মে এই ভোট অনুষ্ঠানের কথা ছিল। ভোটকে সামনে রেখে দুইটি প্যানেলের দেওয়া হয়। ১১ সদস্যের নির্বাহী কমিটির পরিচালক হতে দুই প্যানেলের ২২ জন সদস্য ও স্বতন্ত্র মিলিয়ে ভোটে প্রার্থীর সংখ্যা ছিল ৩৬ জন। মোট ২ হাজার ৮৪২ সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন।  
image

আপনার মতামত দিন