বোর্ণীতে দিনব্যাপী দম্পতি সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ০৮ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশন ও বোর্ণী ধর্মপল্লীর যৌথ উদ্যোগে দিনব্যাপী দম্পতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৬ আগস্ট বোর্ণী ধর্মপল্লীতে এ সেমিনারে প্রায় ৩২২ জন দম্পতি ও অংশগ্রহণকারী অংশ নেন।

সেমিনারের মূলসুর ছিল ‘খ্রিস্টবিশ্বাসে আমরা প্রেরিত: মঙ্গলসমাচার প্রচারে পরিবারের ভূমিকা’।

প্রার্থনা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন বোর্ণী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন কমিশনের আহ্বায়ক ফাদার প্রদীপ কস্তা ও মিসেস সন্ধ্যা পিরিচ।

ফাদার প্রদীপ কস্তা বলেন, ‘বিবাহ একটি ঐশ্বরিক আহ্বান। এই আহ্বানে সাড়া দিয়ে নারী ও পুরুষ তাঁদের দাম্পত্য জীবন শুরু করেন। তাই সংসারজীবনে সব সময় ঈশ্বরের ওপর নির্ভরশীল থাকতে হবে।’

মিসেস সন্ধ্যা পিরিচ আদর্শ পরিবার গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমাদের যিশু, মারিয়া ও যোসেফের পবিত্র পরিবারের আদর্শে পরিবার গড়ে তুলতে হবে। সংসারে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তা সাহসের সঙ্গে মোকাবিলা করে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পিতা-মাতার।’

সেমিনারে ফাদার সুরেশ পিউরিফিকেশন এবং মিসেস লাভলী ও মিস্টার মার্টিন দম্পতি পরিবার গঠন ও দাম্পত্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

দিনব্যাপী আয়োজনে বক্তাদের বক্তব্যের পাশাপাশি দলীয় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, ভাবনা ও পারিবারিক জীবনের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন