মন্সিনিয়র হলেন বরিশাল ধর্মপ্রদেশের ফাদার লাজারুস কানু গোমেজ  

প্রকাশ: সোমবার, ০৮ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও বরিশাল ধর্মপ্রদেশের ফাদার লাজারুস কানু গোমেজকে ‘মন্সিনিয়র’ পদে সম্মানিত করেছেন। গত ৯ জুন এ সম্মাননা প্রদান করা হয়। এর ফলে তিনি এখন থেকে ‘মন্সিনিয়র লাজারুস কানু গোমেজ’ নামে পরিচিত হবেন।

ক্যাথলিক চার্চে ‘মন্সিনিয়র’ একটি সম্মানসূচক উপাধি, যা পোপ কর্তৃক নির্বাচিত পুরোহিতদের বিশেষ অবদান, দায়িত্বশীলতা ও সেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি কোনো ধর্মীয় অভিষেক বা পৃথক যাজকীয় স্তর নয়, বরং চার্চের প্রতি নিবেদিত সেবার জন্য প্রদত্ত একটি বিশেষ সম্মাননা।

‘মন্সিনিয়র’ শব্দটি ইতালীয় ‘Monsignore’ থেকে এসেছে, যার অর্থ ‘আমার প্রভু’ বা ‘মহাশয়’। চার্চের প্রশাসনিক ও ধর্মীয় কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা পুরোহিতদের এ উপাধি দেওয়া হয়।

চার্চের বিধান অনুযায়ী, মন্সিনিয়র একজন পুরোহিতই থাকেন। তিনি বিশপের মর্যাদা লাভ করেন না। তবে চার্চের বিভিন্ন আনুষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। সাধারণত তাঁর নামের আগে ‘Msgr.’ (Monsignor) সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।

ফাদার লাজারুস কানু গোমেজের এ সম্মানপ্রাপ্তিতে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করা হয়েছে। তাঁর জন্য ঈশ্বরের বিশেষ আশীর্বাদ এবং ভবিষ্যৎ সেবাজীবনের সফলতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরা। সূত্র: আরভিএ  

image

আপনার মতামত দিন