প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার কথা ভাবছে সরকার। ৭ এপ্রিল, মঙ্গলবার নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিতে বরিশাল শিল্পকলা মিলনায়তন অংশীজনদের সঙ্গে সচেতনতা মূলক মতবিনিময় সভায় এমনটাই জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেছেন, শিক্ষার্থীরা আন্তর্জাতিক কম্যুনিটির অংশ। বৈশ্বিক মেধা ও প্রযুক্তির সাথে যোগাযোগ ও দক্ষতা অর্জন করতে না পারলে দেশ ও জাতি পিছিয়ে পড়বে। আগামীতে অভিন্ন প্রশ্নে সকল বোর্ডে পরীক্ষা নেয়া হবে। তাতে বোর্ড ভিত্তিক প্রশ্নের বিভিন্ন মানের কারণে কোন শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে পরাজিত সরকার শিক্ষক কল্যাণ ট্রাষ্ট ও অবসর সুবিধা বোর্ডের সাত হাজার কোটি টাকা লোপাট করেছে তাই শিক্ষকরা তাদের অধিকার বঞ্চিত হয়েছে। তাদেরকে সময়ের সাথে এগিয়ে থাকতে প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেয়া হবে।
এহসানুল হক মিলন বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকলে মন্ত্রণালয়ের খরচে ক্লোজসার্কিট ক্যামেরার ব্যয় বহন করবে। এমসিকিউ পরীক্ষার পুরো সময় ফুটেজ সংরক্ষণ করতে হবে।