সেপ্টেম্বরের শুরুতে আসছে প্রথম ফোল্ডেবল আইফোন ও ১৮ প্রো সিরিজ

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের আগামী প্রজন্মের আইফোন উন্মোচনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন আইফোন বাজারে আনা হতে পারে।

এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে অ্যাপলের ইতিহাসে প্রথম ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোন, যা প্রযুক্তি বাজারে 'আইফোন আল্ট্রা' নামে আত্মপ্রকাশ করতে পারে। একই অনুষ্ঠানে উন্মোচন করা হতে পারে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স।

কবে হতে পারে উন্মোচন অনুষ্ঠান
আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান–এর একটি সাম্প্রতিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গুরম্যান জানান, অ্যাপল সাধারণত তাদের ঐতিহ্যগত সময়সূচী বজায় রেখেই নতুন আইফোন বাজারে ছাড়ে। সেই ধারাবাহিকতায়, মার্কিন যুক্তরাষ্ট্রের লেবার ডে–এর (৭ সেপ্টেম্বর) পর প্রথম মঙ্গল বা বুধবার নতুন আইফোন সিরিজের পর্দা উন্মোচন করা হতে পারে।

প্রি-অর্ডার ও বাজারে আসার সম্ভাব্য সময়
সেই সময়রেখা অনুযায়ী, আগামী ৮ সেপ্টেম্বর আইফোন ১৮ প্রো সিরিজ এবং বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন বাজারে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ৯ সেপ্টেম্বরও এই আয়োজন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদি অ্যাপল ৯ সেপ্টেম্বর তাদের এই আয়োজন সম্পন্ন করে, তবে ১০ সেপ্টেম্বর থেকেই নতুন আইফোনগুলোর প্রি-অর্ডার শুরু হয়ে যাবে এবং চলতি সেপ্টেম্বরের শেষের দিকেই বিশ্ববাজারে এগুলো আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে।

নকশায় বড় পরিবর্তনের আভাস
ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ডামি বা খসড়া মডেলের ছবি থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই ফোনগুলোর নকশায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তবে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি মন খারাপের খবরও রয়েছে। অ্যাপল সম্প্রতি তাদের বেশ কিছু পণ্যের দাম বাড়িয়েছে।

দাম বাড়তে পারে আইফোন ১৮ প্রো সিরিজের
প্রযুক্তি বাজারের গুঞ্জন সত্যি হলে, পূর্ববর্তী আইফোন ১৭ সিরিজের তুলনায় আসন্ন আইফোন ১৮ প্রো সিরিজের ফোনগুলোর দাম বেশ খানিকটা বেশি হতে পারে।  সূত্র: দ্য ভার্জ

image

আপনার মতামত দিন