বাজারে এলো লেনোভো যোগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা বিশ্বকাপ ২৬ সংস্করণ

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি পৌঁছে দিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো যোগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা বিশ্বকাপ ২৬ সংস্করণ (৮৩কিউকে০০৭এইচআইএন)।

সীমিত সংস্করণের এই বিশেষ ল্যাপটপটি প্রিমিয়াম নকশা, অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা এবং ফিফা বিশ্বকাপ ২৬-এর এক্সক্লুসিভ থিমের সমন্বয়ে তৈরি। বিশ্বকাপ-অনুপ্রাণিত বিশেষ ব্র্যান্ডিং ও স্বতন্ত্র নকশার কারণে এটি শুধু একটি প্রিমিয়াম ল্যাপটপই নয়, বরং প্রযুক্তিপ্রেমী ফুটবল ভক্তদের জন্য একটি সংগ্রহযোগ্য ডিভাইস হিসেবেও বিবেচিত হবে।

ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আরও প্রাণবন্তভাবে দেখার জন্য এতে রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে পি-ওএলইডি স্পর্শ-সংবেদনশীল পর্দা, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ রঙের বিস্তৃতি এবং ডলবি ভিশন প্রযুক্তি সমর্থন করে। এছাড়া ওয়াই-ফাই ৭, থান্ডারবোল্ট ৪, ডলবি অ্যাটমস সমর্থিত স্পিকার এবং প্রিমিয়াম অতি-পাতলা নকশা ল্যাপটপটিকে আধুনিক পেশাজীবী, কনটেন্ট নির্মাতা ও প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

বিশ্বকাপ সংস্করণের এই বিশেষ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর। পাশাপাশি সমন্বিত এনপিইউ (নিউরাল প্রসেসিং ইউনিট) সমৃদ্ধ এই কোপাইলট প্লাস পিসি সর্বোচ্চ ৮৯ টপস (ট্রিলিয়ন অপারেশনস পার সেকেন্ড) কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম, যা ডিভাইসেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অভিজ্ঞতা, কনটেন্ট নির্মাণ এবং দৈনন্দিন উৎপাদনশীলতাকে আরও দ্রুত ও মসৃণ করে তুলবে। পাশাপাশি ৩২ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই জেন ৪ এসএসডি উচ্চগতির ও নির্ভরযোগ্য কম্পিউটিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

উল্লেখ্য, লেনোভো বিশ্বের এক নম্বর ব্যক্তিগত কম্পিউটার বিক্রেতা ব্র্যান্ড এবং গত তিন বছর ধরে বাংলাদেশেও এক নম্বর ব্যক্তিগত কম্পিউটার বিক্রেতা ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং ফুটবল উন্মাদনার এক অনন্য সমন্বয়ে তৈরি বিশ্বকাপ সংস্করণের এই ল্যাপটপটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অফিসিয়াল ওয়েবসাইট, শাখা কার্যালয় এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে।

image

আপনার মতামত দিন