গেমিংপ্রেমী ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের বাজারে নতুন লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে লেনোভো। শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ল্যাপটপটি গেমার ও কনটেন্ট নির্মাতাদের চাহিদা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।
ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস প্রসেসর, যা ৬টি কোর, ১২টি থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্জ বুস্ট ক্লক গতিসম্পন্ন। এর সঙ্গে যুক্ত রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্স প্রসেসর (৯৫ ওয়াট), যা আধুনিক গেমিং এবং গ্রাফিক্সনির্ভর কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করে।
ডিভাইসটিতে সংযুক্ত এএমডি রাইজেন এআই ইঞ্জিন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মক্ষমতা অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে। এছাড়া ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ এসআরজিবি রঙের বিস্তৃতি এবং জি-সিঙ্ক সমর্থনের ফলে গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও প্রাণবন্ত, মসৃণ এবং বাস্তবসম্মত হয়ে ওঠে।
মেমোরি ও সংরক্ষণ সুবিধার ক্ষেত্রে ল্যাপটপটিতে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী র্যাম সর্বোচ্চ ৩২ গিগাবাইট এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করতে পারবেন।
লুনা গ্রে রঙের প্রিমিয়াম নকশার এই ল্যাপটপে ইউএসবি-সি, সাদা ব্যাকলিট কিবোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেটসহ আধুনিক সংযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি মিআইএল-এসটিডি-৮১০এইচ সামরিক মানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এর স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিয়েও ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকতে পারবেন। ল্যাপটপটির সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
ফিফা বিশ্বকাপ উপলক্ষে লেনোভোর বিশেষ অফারের আওতায় এএমডি সিরিজের যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, যা ফুটবলপ্রেমী প্রযুক্তিপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে।