যেসব কারণে ফুলে যায় স্মার্টফোনের ব্যাটারি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

আধুনিক জীবনের নিত্যদিনের অনুষঙ্গ স্মার্টফোন। এটি ছাড়া আধুনিক জীবনই যেন অচল। সবই কাজেই ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন।কিন্তু প্রায়ই দেখা যায় প্রিয় স্মার্টফোনের ব্যাটারিটা হঠাৎ করেই ফুলে গেছে, কখনোবা ফেটে গেছে। এর ফলে স্বাভাবিকভাবেই মানুষজনের মনের মধ্যে ভয় ঢুকে যায়।

প্রিয় ফোনের ব্যাটারিটা কেন হঠাৎ করে ফুলে যায় বা ফেটে যায় চলুন দেখে নেয়া যাক এর পেছনে কি কি কারণ রয়েছে।

কম দামি চার্জার ব্যবহার
আপনার পুরোনো চার্জারটি নষ্ট হয়ে গেছে। অমনি আপনি একটা সস্তার চার্জার কিনে নিলেন। বাজার চলতি এইসব সস্তার চার্জার থেকে সাবধান। এটি ফোন ব্লাস্টের অন্যতম কারণ।

অতিরিক্ত চার্জ দেওয়া
আমরা অনেকেই সারারাত ফোন চার্জে বসিয়ে দিই। এটির ফলে ফোন ওভার হিটিং করে ও ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়। তাই এই কাজ থেকে দূরে থাকুন।

অতিরিক্ত গেম খেলা
ফোন গরম হওয়ার জন্য অন্যতম একটি জিনিস হলো প্রসেসর। অতিরিক্ত গেম খেললে প্রসেসরের উপর চাপ পড়ে। এর ফলে ফোন গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে।

অধিক সময় ফোন রোদে ফেলে রাখা
ফোনকে যদি অনেকক্ষণ রোদে ফেলে রাখেন তাহলে ফোন গরম হয়ে যেতে পারে। ফোনের স্ক্রিনে দীর্ঘক্ষণ সূর্যের আলো পড়লে ফোন গরম হয় এটি এক গবেষণায় প্রমাণিত।

এজন্য বাইরে যখন যাবেন তখন ফোনকে ব্যবহার যদি না করেন তাহলে হাতে নিয়ে ঘুরবেন না একটা ব্যাগের মধ্যে রাখুন। এতে আপনার ফোন সুরক্ষিত আর আপনিও।

ব্যাটারির তৈরির সময় কিছু ত্রুটি
এই ভুলটিতে ব্যবহারকারীদের কোনো হাত নেই। ফোনটি তৈরি করার সময় যদি লিথিয়াম-আয়ন ব্যাটারিকে সঠিকভাবে পরীক্ষা না করা হয় তবে ফুলতে পারে, ফাটতে পারে।

হাত থেকে ফোন বার বার পড়ে যাওয়া
আমাদের হাত থেকে ফোন যদি বারবার পড়ে যায়, তখন ব্যাটারি ফিজিক্যালি কিছু ড্যামেজ হয় এর ফলে শর্ট সার্কিট, ওভার হিটিং ইত্যাদি হতে পারে। যদি মনে হয় ব্যাটারি ঠিকঠাক নেই তখনই বদলে ফেলুন ব্যাটারি।

 

image

আপনার মতামত দিন