সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করবে এসওএস ও বিএসআরএম

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করতে এসওএস  চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ এবং বিএসআরএম একটি চুক্তি স্বাক্ষর করেছে।

"ফ্যামিলি হাউস সাপোর্ট ফর অল্টারনেটিভ কেয়ার ফেসিলিটিজ" নামের এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে। এই চুক্তির আওতায়, বিএসআরএম এসওএস চিলড্রেনস ভিলেজ চট্টগ্রামের ফ্যামিলি হাউসগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, আবাসন ইত্যাদি সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশে-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক এবং বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ-এর হেড অব সিএসআর রুনি রহমান।

অনুষ্ঠানে এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক বলেন, “বিএসআরএম এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দ্বিগুণ শক্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো। এর ধারাবাহিকতায়, আমরা বাংলাদেশে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সক্ষম হবো বলে আমি আশাবাদী।”

এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ-এর মতে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবারভিত্তিক পরিচর্যায় বেসরকারি খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

image

আপনার মতামত দিন