ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এলফ লুব্রিক্যান্টসের বার্ষিক ডিলার সম্মেলন ‘এলফ ডিলার মিট ২০২৬’। বাংলাদেশে এলফের পরিবেশক প্রতিষ্ঠান এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে এ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার ডিলার, ব্যবসায়িক অংশীদার, প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্সিপাল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে দেশের লুব্রিক্যান্টস বাজারের বর্তমান পরিস্থিতি, ব্যবসার সম্ভাবনা এবং ডিলারদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এলফের বাজার আরও সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরা হয়। পাশাপাশি ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি আলোচনায় আসে।

এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, বাংলাদেশে এলফের ব্যবসা এগিয়ে নিতে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারের পরিবর্তন ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে ডিলারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

“বাংলাদেশে এলফের অগ্রযাত্রায় আমাদের ডিলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি তখনই সম্ভব, যখন আমরা আমাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাই, বাজারকে আরও ভালোভাবে বুঝি এবং গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে মূল্য সৃষ্টি করি,” বলেন কোসুকে ইয়োশিদা।

এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সিরাজুল মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এলফের ব্যবসা সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। ডিলারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। 

“আমাদের প্রতিটি কার্যক্রমের মাধ্যমে বাস্তব ও পরিমাপযোগ্য ব্যবসায়িক প্রভাব তৈরি করাই আমাদের লক্ষ্য। ডিলারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে এবং বাজারে এলফের উপস্থিতি শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির আরও বড় প্রবৃদ্ধির সুযোগ রয়েছে,” বলেন সেরাজুল মাহমুদ চৌধুরী।

image

আপনার মতামত দিন