‘ওমডিয়া সাইবারসিকিউরিটি এমএসপি ইকোসিস্টেমস লিডারশিপ ম্যাট্রিক্স ২০২৬’ এ চ্যাম্পিয়ন স্বীকৃতি পেল সফোস

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তার প্রতিষ্ঠান ‘সফোস’ সম্প্রতি ‘ওমডিয়া সাইবারসিকিউরিটি এমএসপি ইকোসিস্টেমস লিডারশিপ ম্যাট্রিক্স ২০২৬’ -এ ‘চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সফোসের শক্তিশালী পার্টনার সিস্টেমের কারণে গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া এই স্বীকৃতি প্রদান করে। বিশ্বের সাইবার নিরাপত্তা চ্যানেলের মান নির্ধারণে কাজ করে আসছে অ্যানালিস্ট প্রতিষ্ঠান ওমডিয়া।

সফোসের পার্টনার মডেলের মাধ্যমে ম্যানেজড সার্ভিস প্রোভাইডাররা (এমএসপি) সেরা মানের ‘ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ (এমডিআর) পরিষেবা এবং অন্যান্য সাইবারসিকিউরিটি টুলের মাধ্যমে গ্রাহকদের উন্নত সুরক্ষা নিশ্চিত করে। নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন তাদের জন্য একটি দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে। সফোস এমডিআর বর্তমানে বিশ্বজুড়ে ৪০,০০০-এরও বেশি গ্রাহককে সরাসরি এবং এমএসপিদের মাধ্যমে আরও ২৩৫,০০০ গ্রাহককে সুরক্ষা দিচ্ছে। এতে পার্টনাররা একটি নির্ভরযোগ্য ও ধারাবাহিক নিরাপত্তা সেবা পাচ্ছে।

এছাড়া, সফোসের নতুন কিছু সেবার অন্যতম একটি হলো ‘ওয়ার্কস্পেস প্রোটেকশন’ । এটি ‘সফোস প্রটেক্টেড ব্রাউজার’ এর ওপর ভিত্তি করে তৈরি এবং ‘সফোস সেন্ট্রাল প্ল্যাটফর্ম’ -এর সাথে পুরোপুরি যুক্ত। এটি পার্টনারদের আধুনিক কাজের পরিবেশে কর্মীদের নিরাপত্তা আরও শক্তিশালী করে। সম্পূর্ণ  ২০২৬ ওমডিয়া সাইবারসিকিউরিটি এমএসপি ইকোসিস্টেম লিডারশিপ ম্যাট্রিক্স রিপোর্টটি পড়তে এখানে ক্লিক করুন

image

আপনার মতামত দিন