চ্যাটবটের ধারণায় পরিবর্তন, এক্স চালু করেছে গ্রক বট

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বলতে এত দিন সাধারণত চ্যাট সেশনের কথাই বোঝানো হতো। ব্যবহারকারী প্রশ্ন করবেন, এআই উত্তর দেবে এবং সেশন শেষ হলে সেই কাজও শেষ-এটাই ছিল প্রচলিত ধারণা। তবে এ ধারণা বদলাতে শুরু করেছে। স্থায়ী এআই এজেন্টের ধারণায় নতুন মাত্রা যোগ করতে ‘গ্রক বট’ চালু করেছে এক্স ডট এআই। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা একই এআই এজেন্টের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যেতে পারবেন।

সহজ করা হয়েছে জটিল ধারণা
এক্স ডট এআইয়ের তথ্যমতে, এআই নিয়ে কাজ করতে গিয়ে চ্যাট সেশন, কনটেক্সট উইন্ডো, প্রম্পট, সিস্টেম প্রম্পট, প্রজেক্ট, স্কিল ও কানেক্টরের মতো অনেক নতুন শব্দ চালু হয়েছে। এসব প্রযুক্তিগত ধারণা সাধারণ ব্যবহারকারীদের কাছে বিভ্রান্তিকর হতে পারে। তাই গ্রক বটকে সহজে ব্যবহারযোগ্য করতে এর মূল কাঠামো পাঁচটি প্রধান উপাদানের ওপর সাজানো হয়েছে। এর মাধ্যমে জটিল প্রযুক্তিগত বিষয়গুলো আড়ালে রেখে ব্যবহারকারীর প্রয়োজনীয় কাজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 
গ্রক বট মূলত স্বতন্ত্র পরিচয়সম্পন্ন ও স্থায়ী এআই এজেন্ট। প্রতিটি বটের নিজস্ব নাম, পরিচয়, অবতার, মেমোরি, রানটাইম ও কাজের টুল থাকবে। চ্যাটের মাধ্যমে ব্যবহারকারী বটকে নির্দেশ দিতে পারবেন। প্রম্পটের মাধ্যমে দেওয়া নির্দেশ একবার ব্যবহার করার পাশাপাশি চাইলে তা ‘স্কিল’ হিসেবে সংরক্ষণ করা যাবে। বট তথ্য সংগ্রহে বিভিন্ন টুল, সফটওয়্যার, এপিআই ও শেল ব্যবহার করতে পারবে। পাশাপাশি ‘আর্টিফ্যাক্ট’ হিসেবে ডকুমেন্ট বা কোড তৈরি ও পরিবর্তন করতে পারবে। ফলে পরের দিনও ব্যবহারকারী একই বটের কাছে ফিরে গিয়ে আগের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।

ব্যবহারকারী না থাকলেও কাজ করবে
গ্রক বটের কাজ শুধু ব্যবহারকারীর দেওয়া প্রম্পটের মধ্যে সীমাবদ্ধ নয়। ‘রুটিন’ ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ে বট নিজে থেকেই কাজ শুরু করতে পারবে। যেমন নিয়মিত বাজারের খবর সংগ্রহ করা, নির্দিষ্ট সময়ের ব্রিফিং তৈরি করা কিংবা অন্য কোনো পুনরাবৃত্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ব্যবহারকারী তখন উপস্থিত না থাকলেও বট নির্ধারিত কাজ চালিয়ে যেতে পারবে। ফলে এআইকে শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যম হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদি কাজের সহযোগী হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

কাজের চাপ কমানোই লক্ষ্য
এক্স ডট এআই জানিয়েছে, গ্রক বটের নকশায় অপ্রয়োজনীয় ও জটিল ফিচার বাদ দিয়ে মূল উপাদানগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারীর কাজের চাপ কমানো এবং নির্ধারিত কাজ সঠিকভাবে সম্পন্ন করাই এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য। প্রচলিত চ্যাট হিস্ট্রিতে তথ্য খুঁজে বের করার পরিবর্তে নিজস্ব মেমোরি ও পরিচয় নিয়ে কাজ করা স্থায়ী বট ভবিষ্যতে এআই ব্যবহারের ধরনেও পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এক্স এআই নিউজ

image

আপনার মতামত দিন