ফিফা বিশ্বকাপ উপলক্ষে খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। নির্দিষ্ট কিছু রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডার করলে গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
‘মেক গেম নাইট ডেলিশিয়াস’ নামের এই ক্যাম্পেইনের আওতায় অংশগ্রহণকারী রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডারের সময় ‘ডিলনাও’ (DEALNAO) প্রোমো কোড ব্যবহার করলে গ্রাহকেরা এ সুবিধা পাবেন। তবে অফার নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাধারণত বন্ধু ও পরিবারের সদস্যরা মিলে একসঙ্গে খেলা দেখার আয়োজন করেন। এসব ঘরোয়া আয়োজনে খাবার, স্ন্যাকস, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের চাহিদাও থাকে। এমন সময় গ্রাহকদের প্রয়োজনীয় পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারের আওতায় গ্রাহকেরা বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি প্যান্ডামার্ট থেকে স্ন্যাকস, পানীয়, ফ্রোজেন ফুড এবং গ্রোসারি অর্ডার করতে পারবেন।
ফুডপ্যান্ডা বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর প্রাসুন যাদন বলেন, “বিশ্বকাপের সময় অনেকেই বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন। আবার অনেককে গভীর রাত পর্যন্ত জেগে প্রিয় দলের খেলা দেখতে হয়। এমন সময় প্রয়োজনীয় খাবার ও পণ্য দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চাই আমরা।” তিনি আরও বলেন, “গ্রাহকেরা তাদের পছন্দের রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে প্রয়োজনীয় পণ্য অর্ডার করে দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এতে তারা কোনো ঝক্কি ছাড়াই খেলা উপভোগে বেশি মনোযোগ দিতে পারবেন।”