মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

প্রকাশ: বুধবার, ০৬ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মা দিবস উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে ফুডপ্যান্ডা। ডেজার্ট, ফুল ও নানা ধরনের উপহারের ওপর এই ছাড় মিলবে। পাশাপাশি থাকছে বিশেষ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। আগামী ৮ মে এই ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায়, সিক্রেট রেসিপি, চিজ, পিৎজা বার্গ, কুপার্স এবং চিলক্সের মতো জনপ্রিয় কিছু রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট মূল্যের খাবার অর্ডারে ‘DEALNAO’ কোডটি ব্যবহারে ১৭৫ টাকার ছাড় পাওয়া যাবে।

পাশাপাশি, প্যান্ডামার্টে বিভিন্ন গিফট ও লাইফস্টাইল পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। ৮ মে থেকে ১১ মে-এর মধ্যে প্যান্ডামার্ট থেকে সবচেয়ে বেশি টাকার ইউনিলিভারের পণ্য অর্ডার করা শীর্ষ ১০ জন গ্রাহক পাবেন ইউনিলিভারের বিশেষ গিফট হ্যাম্পার।

image

আপনার মতামত দিন