আন্ধারকোঠা ধর্মপল্লীতে পিতা-মাতাদের নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠান

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

আন্ধারকোঠা ধর্মপল্লীতে পিতা-মাতাদের অংশগ্রহণে প্রায়শ্চিত্তকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) আয়োজিত এ আধ্যাত্মিক সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৯৫ জন পিতা-মাতা অংশ নেন।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল, “প্রায়শ্চিত্তকাল: পাপ থেকে মন ফিরানোর সময়”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার সনেট কস্তা, ফাদার উজ্জ্বল গ্রেগরি এবং সিস্টারগণ।

আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে বক্তব্য দেন ফাদার উজ্জ্বল গ্রেগরি। তিনি বলেন, তপস্যাকাল হলো আত্মপরিবর্তনের সময়। এ সময়ে পরিবার জীবনে প্রার্থনা, উপবাস, ত্যাগস্বীকার ও দয়াদানের চর্চা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পারস্পরিক ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে পরিবারকে যীশুর আদর্শে গড়ে তোলা উচিত।

অনুষ্ঠানের অংশ হিসেবে পাপস্বীকার ও পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। রিপোর্টার: বেনেডিক্ট তুষার বিশ্বাস

image

আপনার মতামত দিন