‘যীশুর সাথে পথ চলা’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সিস্টার মেরী প্রশান্ত এসএমআরএ রচিত যীশুর সাথে পথ চলা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

প্রতিবেশী প্রকাশনী থেকে সাপ্তাহিক প্রতিবেশী পত্রিকার সম্পাদক ফাদার বুলবুল রিবেরুর সম্পাদনায় বইটি প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি ও ফাদার বুলবুল রিবেরুর উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থটি পূণ্যপিতা পোপ চতুর্দশ লিও’র প্রতি উৎসর্গ করা হয়েছে। যীশুর সাথে পথ চলা মূলত আধ্যাত্মিক জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রচিত। বইটিতে বিশেষভাবে তরুণ প্রজন্মের অন্তর্জগতের সঙ্গে ঈশ্বর, মণ্ডলী, সমাজ, সংস্কৃতি ও মানবিক দায়িত্ববোধের সমন্বয়ের বার্তা তুলে ধরা হয়েছে।

সিস্টার মেরী প্রশান্ত এসএমআরএ একজন ব্রতধারিনী হিসেবে মণ্ডলিক ও পালকীয় সেবার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি এ পর্যন্ত ৬০টি ধর্মীয় সঙ্গীত রচনা করেছেন, ২৬টি গানে সুরারোপ করেছেন এবং গীত-সারথী ও আমার পূজার আসরে শিরোনামে দুটি গানের অ্যালবাম প্রকাশ করেছেন।

লেখক হিসেবে সিস্টার প্রশান্ত এসএমআরএ ইতোমধ্যে তিনটি গ্রন্থ প্রকাশ করেছেন, দর্পনে সমাজ (২০১৯), যোসেফের নিকট যাও (২০২১) এবং সদ্য প্রকাশিত যীশুর সাথে পথ চলা (২০২৬)। আধ্যাত্মিক ও মানবিক জীবনচর্চায় বইগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বইটি প্রতিবেশী প্রকাশনীর বিভিন্ন স্টলে পাওয়া যাবে। সূত্র: ডিসিনিউজ  

image

আপনার মতামত দিন