বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশ নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ, টেকসই নির্মাণ এবং দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যেই ডিভাইসটি তৈরি করা হয়েছে।
স্মার্টফোনটিতে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা এবং প্রিমিয়াম ডিজাইনের জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে।
বড় ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা
রেডমি ১৭–এ রয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে শাওমি। ফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। ফলে ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস, গেমিং ও অন্যান্য দৈনন্দিন কাজে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
ডিসপ্লে ও পারফরম্যান্সে গুরুত্ব
স্মার্টফোনটিতে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যা স্ক্রলিং, ব্রাউজিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। এ ছাড়া মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম থাকায় মাল্টিটাস্কিং ও দৈনন্দিন ব্যবহারে দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্যামেরা ও টেকসই নকশা
রেডমি ১৭–এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা, যা দৈনন্দিন মুহূর্তগুলো ধারণে সহায়তা করবে। পাশাপাশি ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং যুক্ত করা হয়েছে। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীর ভাষ্য, দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, টেকসই নির্মাণ, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখেই রেডমি ১৭ তৈরি করা হয়েছে।
দাম ও প্রাপ্যতা
ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক-এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭। স্মার্টফোনটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ডিভাইসটি দেশের সব শাওমি অনুমোদিত স্টোর এবং খুচরা বিক্রয় অংশীদারদের কাছে পাওয়া যাচ্ছে।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন।