রেডমি নোট ১৪: ঘষা খেলেও ডিসপ্লেতে দাগ পড়ে না

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
রেডমি নোট ১৪। সাড়ে ছয় ইঞ্চি পর্দার ফোনটিতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহৃত হওয়ায় ঘষা খেলেও ডিসপ্লে বা পর্দয় দাগ পড়ে না। আইপি ৫৪ রেটিং পানি ও ধূলা থেকেও সুরক্ষিত। একইসঙ্গে ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় সরাসরি রোদেও কালারফুল ও পরিষ্কার ভিজ্যুয়াল থাকে।

চারটি ভিন্ন রঙে ও দু’টি ভিন্ন সক্ষমতায় বাংলাদেশে এই হ্যান্ডসেটটি নিয়ে এসেছে শাওমি বাংলাদেশ। ৬জিবি+ ১২৮জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে দাম ধরা হয়েছে ২৩,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকা।

ফোনটি নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমি রেডমি নোট ১৪ বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের শাওমি ফ্যানদের অত্যাধুনিক প্রযুক্তি প্রদানের প্রতিশ্রুতির একটি ধারাবাহিক অংশ এটি। এর পাওয়ারফুল ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে ও ডিউরাবল ডিজাইন গ্রাহকদের প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আমরা বিশ্বাস করি, যারা পারফরম্যান্স, ডিজাইন ও প্রিমিয়াম অভিজ্ঞতায় বিশ্বাসী, তাদের সকলের পছন্দের শীর্ষে থাকবে স্মার্টফোনটি।”

শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। এর নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেট এর সমন্বয় টানা ৪ বছর নতুনের মত স্মুথলি চালানো যাবে বলে দাবি নির্মাতাদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওমি বাংলাদেশ জানিয়েছে, ফোনটির পেছনে ১০৮, ২ ও ২ মেগা পিক্সেলের তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ২০ মেগা পিক্সেলের একটি ক্যামেরা। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলার পাশাপাশি ‘এআই স্কাই’ ও ‘এআই ইরেজ’ টুল ব্যবহার করে দ্রুত ছবি সম্পাদনা করা সম্ভব।
image

আপনার মতামত দিন