গুণীজনদের সম্মাননা জানালেন মন্ত্রী ফকির মাহবুব

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

ধর্ম, দল বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য অবদান রাখা গুণীজনদের অবদানকে স্বীকৃতি দিয়ে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

২১ আগস্ট, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।"

এসব রোধে সরকার প্ল্যাটফর্মগুলোর সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতা রোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নীতিগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইলের গুণী ব্যক্তিদের অবদান সংরক্ষণ ও গ্রন্থাগারে ছড়িয়ে দিতে বই প্রকাশের উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সফল ব্যক্তি ও গুণী লেখকদের ৮টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন ও সম্মাননা জানানো হয়। মোড়ক উন্মোচিত বই ও সংবর্ধিত লেখকগণ হলেন:

ইতিবাচক চিন্তার মননশীল মানুষ — ড. ইউসুফ খান

স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি — প্রফেসর ড. প্রভাত চন্দ্র বড়ুয়া

টাঙ্গাইল জেলার সহস্র বীর মুক্তিযোদ্ধাদের জীবনালേഖ্য: শিখা অনির্বাণ-১ — বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোহাম্মদ চাঁদ মিঞা

লারার হৃদয়ে বাংলাদেশ — লতিফা আক্তার

বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন — লতিফা আক্তার

আখির আলো — লুতফা আক্তার মিতা

গল্প সমগ্র — সুবর্ণা রায়

নাট্যসম্ভার — মো. রুহুল আমীন রুবেল

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তারুণ্য তাওহীদ।

ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। অনুষ্ঠানে সংগঠনের প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

image

আপনার মতামত দিন