ডিজিটাল শিক্ষার প্রসারে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও শিখো

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সারা দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ডিজিটাল শিক্ষা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে একসাথে কাজ শুরু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলাদেশের অন্যতম আধুনিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো।

সম্প্রতি জিপিহাউসে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম এবং শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান; হেড অব ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান; হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস ও স্কিট্টো নাফিস আনোয়ার চৌধুরী; হেড অব কনটেন্ট বিজনেস শোমাইল আতাহার; এবং হেড অব প্ল্যাটফর্ম বিজনেস কাজী রাশেদ আব্দাল্লাহ। শিখোর পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার ইশমাম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এই পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোন তাদের ডিজিটাল সেবার আওতায় শিখোর প্রিমিয়াম গণিত কোর্সটি মাইজিপি অ্যাপে অন্তর্ভূক্ত করবে। মাইজি‌পি অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা মূল্যছাড়ে এই সুবিধাটি গ্রহণ করতে পারবে। এই উদ্যোগটি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে। পাশাপাশি এটি অভিভাবকদের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য শিক্ষার একটি নিশ্চয়তা প্রদান করবে। ফলে শিক্ষার্থীরা এক জায়গাতেই গোছানো এবং মানসম্মত সব শিক্ষামূলক কন্টেন্ট পাবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “ডিজিটাল শিক্ষার চাহিদা বাড়তে থাকায় প্রযুক্তির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে গ্রামীণফোনের অঙ্গীকারকে আরও সংহত করবে এই পার্টনারশিপ। শিখোর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি আমরা। মাইজিপি প্ল্যাটফর্মে নিশ্চিত করা হয়েছে উচ্চমানের শিক্ষা-সংক্রান্ত কনটেন্ট, সংযোগ সুবিধা, এবং সহজ পেমেন্টের সুবিধা। এর ফলে আমাদের ২ কোটি ২৩ লাখ মাসিক সক্রিয় মাইজিপি অ্যাপ ব্যবহারকারী সহজেই শিখোর প্রিমিয়াম কোর্সটি গ্রহণ করতে পারবে। এই উদ্যোগ মানসম্মত শিক্ষাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার পাশাপাশি গ্রাহক উপযোগিতা এবং শিক্ষার সুফলকে আরো বাড়িয়ে তুলবে।”

শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী বলেন, “প্রযুক্তি তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা অভিজ্ঞতার সাথে মিশে যায়। গ্রামীণফোনের সাথে আমরা এমন এক অভিজ্ঞতা গড়ে তুলছি, যা লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য কোনো বাধা ছাড়াই পড়াশোনার এক সহজ সল্যুশন। কোনোকিছুর অ্যাকসেস তখনই কার্যকর হয়ে ওঠে, যখন তা খুঁজে পাওয়া, তার পেমেন্ট করা এবং শেখা সবকিছু-একসাথে একই জায়গায় পাওয়া যায়। আর এভাবেই আসে বড় বড় সব পরিবর্তন।”
 

image

আপনার মতামত দিন