পাঁচ আইএসপি লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করল বিটিআরসি

প্রকাশ: বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাঁচটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের আগের আদেশ প্রত্যাহার করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স নবায়নের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিটিআরসির লাইসেন্সিং শাখা থেকে ১১ আগস্ট, মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি জারি করেন বিটিআরসির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩ ডিসেম্বরের কমিশনের স্মারকের মাধ্যমে বাতিল করা পাঁচটি লাইসেন্সের বাতিলাদেশ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে।

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-রাজশাহী বিভাগের ডিভিশনাল আইএসপি ব্রাদার্স অনলাইন বিডি; খিলগাঁও এলাকার উপজেলা/থানা আইএসপি লিংকিন নেট; নারায়ণগঞ্জ সদরের ভুইয়া নেট অ্যান্ড সলিউশন; হাটহাজারীর এস. কমিউনিকেশন এবং মতিঝিলের সাইবার ওয়ার্ল্ড। এই আইএসপিগুলো আইএসপিএবি’র সদস্য। 

বিটিআরসি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কমিশনের পোর্টাল ব্যবহার করে যথাযথভাবে লাইসেন্স নবায়নের আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস, স্পেকট্রাম, প্রশাসন, অর্থ, হিসাব ও রাজস্ব এবং এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশনসহ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

image

আপনার মতামত দিন