এআই ওভারভিউস নিয়ে নতুন সমালোচনা

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সার্চের সুবিধা ‘এআই ওভারভিউস’ আবারও সমালোচনার মুখে পড়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, কিছু শব্দের অর্থ জানতে সার্চ করলে গুগল এখন আর আগের মতো অভিধানভিত্তিক সঠিক অর্থ দেখাচ্ছে না। অনেক ক্ষেত্রে শব্দগুলোকে নির্দেশনা বা কমান্ড হিসেবে ব্যাখ্যা করে অপ্রাসঙ্গিক উত্তর দিচ্ছে।

কীভাবে কাজ করে এআই ওভারভিউস
এআই ওভারভিউস হলো গুগল সার্চের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা, যা সার্চ ফলাফলের শুরুতে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে সংক্ষিপ্ত সারাংশ দেখায়। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট শব্দের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুসন্ধানের উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছে না সুবিধাটি। এআই ওভারভিউস চালুর আগে কোনো একক শব্দ সার্চ করলে গুগল সাধারণত অভিধানের সংজ্ঞা দেখাত অথবা মেরিয়াম ওয়েবস্টারের মতো অভিধানভিত্তিক ওয়েবসাইটের ফলাফল তুলে ধরত। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই সেই জায়গায় এআই তৈরি সারাংশ দেখানো হচ্ছে।

কেন তৈরি হচ্ছে বিভ্রান্তি
প্রযুক্তিবিশ্লেষকদের মতে, সার্চের ব্যবস্থায় জেনারেটিভ এআইয়ের সংযোগের ফলে এ ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। কারণ, লার্জ ল্যাঙ্গুয়েজভিত্তিক এআই মডেল অনেক সময় সাধারণ শব্দকেও ‘প্রম্পট’ বা নির্দেশনা হিসেবে বিবেচনা করে প্রতিক্রিয়া জানাতে পারে।

আগেও ছিল বিতর্ক
অবশ্য গুগলের এআই ওভারভিউস এর আগেও ভুল বা অদ্ভুত তথ্য দেওয়ার কারণে সমালোচিত হয়েছে। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি উদাহরণের মধ্যে ছিল পিৎজায় আঠা ব্যবহার করার পরামর্শ ও ‘ব্লিঙ্কার ফ্লুইড’কে বাস্তব পণ্য হিসেবে উপস্থাপন করা। পরে এসব উদাহরণ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

সার্চে আসছে বড় পরিবর্তন
সম্প্রতি Google I/O 2026 সম্মেলনে সার্চের ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে Google। নতুন এই সংস্করণে সার্চে জেমিনাই এআইয়ের ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা কিছু ক্ষেত্রে প্রচলিত লিংকভিত্তিক ফলাফলের বদলে আরও ইন্টারঅ্যাকটিভ ও কথোপকথনধর্মী অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি এমন এআই এজেন্ট যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবে তথ্য খুঁজে বিশ্লেষণ করতে পারবে। সূত্র: টেকরাডার, টেকক্রাঞ্চ

 

image

আপনার মতামত দিন