এআই মডেল লামা ৪কে নিয়ে মার্ক জাকারবার্গের নতুন উদ্যোগ

প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ডিপসিকের এআই মডেলগুলো জিপিইউর প্রয়োজনীয়তা কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কায় সোমবার মার্কিন বাজারে অস্থিরতা তৈরি হয়। এতে এনভিডিয়ার শেয়ার প্রায় ২০% নিচে নেমে যায়।

তবে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা এআই-তে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে, যা দীর্ঘমেয়াদে শত শত বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বুধবার প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

গত সপ্তাহেই জাকারবার্গ ঘোষণা করেছিলেন, ২০২৫ সালে মেটা কেবল মূলধনী ব্যয়ে ৬০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে, যার বেশিরভাগই ডেটা সেন্টারের জন্য।

ডিপসিকের প্রভাব নিয়ে এক বিশ্লেষকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এআই অবকাঠামোয় বড় বিনিয়োগ করা মেটার জন্য একটি কৌশলগত সুবিধা হয়ে থাকবে।’

‘মেটা ডিপসিককে নতুন প্রতিযোগী হিসেবে বিবেচনা করছে এবং এর থেকে নতুন কিছু শিখছে। তবে এখনই বলা যাচ্ছে না যে, চিপের চাহিদা কমে যাবে কি না, কারণ এগুলো এখনও এআই ইনফারেন্সের জন্য গুরুত্বপূর্ণ।’ বলেছেন, মার্ক জাকারবার্গ।

মেটার কয়েক বিলিয়ন ব্যবহারকারীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, বড় পরিসরের অবকাঠামো গড়ে তোলার সক্ষমতা আমাদের সেবার মান উন্নত করতে এটি একটি বড় সুবিধা হয়ে থাকবে।’

মেটার সিইও জানিয়েছেন, তাদের পরবর্তী এআই মডেল লামা ৪, বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক মডেল হিসেবে তৈরি করা হবে, যা বন্ধ মডেলগুলোর সঙ্গেও টেক্কা দিতে পারবে।

লামা ৩ দিয়ে আমরা ওপেন সোর্স মডেলকে প্রতিযোগিতার উপযোগী করতে চেয়েছি জানিয়ে তিনি বলেন, ‘আর লামা ৪ দিয়ে আমরা শীর্ষস্থানে যেতে চাই।’ সূত্র: টেকক্রাঞ্চ
image

আপনার মতামত দিন