চ্যাটজিপিটি অ্যাকাউন্টে নতুন নিরাপত্তা, ‘অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি’

প্রকাশ: শুক্রবার, ০১ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে ‘অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি’ (এএএস) নামের নতুন নিরাপত্তাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি মনে করছে, এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য আগের তুলনায় আরও সুরক্ষিত থাকবে। বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে এই সুবিধা চালু করা হচ্ছে। তবে আগ্রহী যেকোনো ব্যবহারকারীই এটি ব্যবহার করতে পারবেন।

ইউবিকোর সঙ্গে চুক্তি, আসছে নিরাপত্তা চাবি
এই উদ্যোগের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান ইউবিকোর সঙ্গে অংশীদারিত্ব করেছে ওপেনএআই। এর আওতায় ‘ইউবিকি সি এনএফসি’ এবং ‘ইউবিকি সি ন্যানো’ নামের দুটি কো-ব্র্যান্ডেড নিরাপত্তা চাবি বাজারে আনা হবে। ছোট আকারের এই ডিভাইসগুলো ফিশিংসহ বিভিন্ন সাইবার হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

 কীভাবে কাজ করবে নিরাপত্তা চাবি
নিরাপত্তা চাবি একটি ছোট ডিভাইস, যা কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযুক্ত করে ব্যবহার করতে হয়। প্রতিটি চাবিতে আলাদা একটি ক্রিপ্টোগ্রাফিক পরিচয় থাকে। ফলে শুধুমাত্র চাবির মালিকই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। পাসওয়ার্ড ফাঁস হলেও এই অতিরিক্ত সুরক্ষা স্তর অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে সহায়তা করবে। বিশেষজ্ঞদের মতে, চ্যাটবট ব্যবহারকারীদের তথ্য এখন সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে।

 বাড়ছে সাইবার ঝুঁকি, থাকছে সীমাবদ্ধতাও
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব দিন দিন বাড়ছে। সম্প্রতি ‘মাইথোস’ নামে একটি নতুন নিরাপত্তা মডেল চালুর ঘোষণা দিয়েছে অ্যানথ্রপিক। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওপেনএআইও নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নিচ্ছে। তবে নতুন এই ব্যবস্থার একটি সীমাবদ্ধতা রয়েছে-যদি ব্যবহারকারী নিরাপত্তা চাবি হারিয়ে ফেলেন, তাহলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এতে সংরক্ষিত তথ্য ও কথোপকথন স্থায়ীভাবে হারানোর ঝুঁকি থাকবে। সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ

image

আপনার মতামত দিন