পৌনে ২ লাখ বছর পর আবার আসবে এই বিরল ধূমকেতু 

প্রকাশ: বুধবার, ০৬ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সৌরজগতের দূরবর্তী প্রান্তে গঠিত একটি বিরল ধূমকেতু আগামী দুই সপ্তাহ দক্ষিণ গোলার্ধের আকাশ আলোকিত করবে। এটি জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ। কারণ মহাজাগতিক এ বস্তুকে ফের পৃথিবী থেকে দেখা যেতে পারে প্রায় ১ লাখ ৭০ হাজার বছর পর।  

ধূমকেতুর পরিচয় ও অবস্থান
ধূমকেতুটির নাম সি/২০২৫ আর৩ প্যানএসটিএআরআরএস। এটি আগে উত্তর গোলার্ধে দৃশ্যমান ছিল। সূর্যকে প্রদক্ষিণ করে এখন দক্ষিণ আকাশে দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন জশ আওরাকি।

খালি চোখে দেখা কঠিন
তিনি জানান, ধূমকেতুটি যথেষ্ট উজ্জ্বল হলেও খালি চোখে দেখা কঠিন। এটি দেখতে হলে দূরবীন, টেলিস্কোপ বা ক্যামেরার সাহায্য নিতে হবে।

ছবি তোলার উপযোগী ধূমকেতু
‘এটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল নয়। তবে ছবি তোলার জন্য যথেষ্ট সহজ একটি অবজেক্ট’, বলেন আওরাকি।

দ্রুত দেখার পরামর্শ
আগামী দুই সপ্তাহে ধূমকেতুটির উজ্জ্বলতা ধীরে ধীরে কমে যাবে। তাই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দর্শকদের দ্রুতই এটি দেখার চেষ্টা করার পরামর্শ দিয়েছেন তিনি।

কখন ও কোথায় দেখা যাবে
ধূমকেতুটি দেখতে চাইলে সূর্যাস্তের ঠিক পরপরই পশ্চিম দিগন্তের পরিষ্কার ও বাধাহীন দৃশ্য বেছে নিতে হবে। সূর্য ডোবার পর প্রথম এক ঘণ্টার মধ্যেই এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

আকাশে কেমন দেখাবে ধূমকেতু
পর্যবেক্ষকরা এ সময় আকাশে নীল-সবুজ আভাযুক্ত একটি গোলক দেখতে পাবেন, এটি হলো ধূমকেতুর নিউক্লিয়াস ঘিরে থাকা অস্থায়ী গ্যাসের স্তর, যাকে বলা হয় ‘কোমা’। এর সঙ্গে থাকবে ঝাপসা একটি লেজ। আওরাকি বলেন, ‘কোমা আর লেজ মিলিয়ে এটি আকাশে ছোট, ঝাপসা উল্কার মতো দেখায়।’

ওর্ট ক্লাউড থেকে আগমন
সৌরজগতের প্রান্তবর্তী বরফ আচ্ছাদিত অঞ্চল ওর্ট ক্লাউড থেকে এসেছে ধূমকেতুটি। ২০২৫ সালে এটি আবিষ্কৃত হয়। এটি একটি লং-পিরিয়ড কমেট, যা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ১ লাখ ৭০ হাজার বছর সময় নেয়, যদি না এর আগে ভেঙে যায়।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
আওরাকি বলেন, ‘এ ধরনের ধূমকেতুর গতিপথ নির্ভুলভাবে পূর্বাভাস দেয়া খুবই কঠিন। কারণ সূর্যের কাছাকাছি এলে এরা ভর হারাতে থাকে, যা তাদের পথ পরিবর্তন করতে পারে। তাই এটি হয়তো আবার অনেক বছর পরে ফিরে আসবে। পুরোপুরি সৌরজগত থেকে ছিটকে বেরিয়েও যেতে পারে।’ সূত্র: দ্য গার্ডিয়ান

image

আপনার মতামত দিন