যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সুপারকম্পিউটারের শীর্ষে চীন

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মর্যাদা লাভ করেছে চীন। ২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো চীনা কম্পিউটার এই তালিকার শীর্ষ অবস্থান দখল করেছে।

টপ ৫০০ র‍্যাংকিংয়ে নতুন চ্যাম্পিয়ন

বুধবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সবশেষ ‘টপ৫০০’ র‍্যাংকিংয়ে চীনের শেনজেনে অবস্থিত ‘লাইনশাইন’ কম্পিউটারটি শীর্ষস্থান দখল করেছে। এর আগে মার্কিন কম্পিউটার ‘এল ক্যাপিটান’ শীর্ষ অবস্থানে ছিল। এই তালিকায় চীনা কম্পিউটারটি প্রথমবারের মতো এ অবস্থানে এসেছে।

প্রতি সেকেন্ডে ২ কুইন্টিলিয়নের বেশি গণনা

‘টপ৫০০’ প্রকল্পের বিজ্ঞানীরা বলছেন, চীনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে থাকা লাইনশাইন কম্পিউটারটি ২ দশমিক ১৯৮ এক্সাফ্লপস গতি অর্জন করেছে। এর অর্থ হলো কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ২ কুইন্টিলিয়নেরও (একের পরে ১৮টি শূন্য) বেশি গণনা করতে পারে।

শীর্ষ পাঁচে মার্কিন আধিপত্য অব্যাহত

র‍্যাংকিংয়ে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত মার্কিন সরকারের ‘এল ক্যাপিটান’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর পরের দুই অবস্থানে রয়েছে টেনেসি এবং ইলিনয়ের জাতীয় গবেষণাগারে থাকা আরও দুটি মার্কিন সুপারকম্পিউটার।

বিশ্বে মাত্র পাঁচটি এক্সাস্কেল সুপারকম্পিউটার

তালিকায় জার্মানির ‘জুপিটার’ সুপারকম্পিউটারটি বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে এই পাঁচটি কম্পিউটারই বিশ্বে একমাত্র প্রকাশ্যে যাচাইকৃত ‘এক্সাস্কেল’ কম্পিউটার।

জিপিইউ নয়, সিপিইউতেই গড়া চীনের বিস্ময়

লাইনশাইন সুপারকম্পিউটারটি অন্যান্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের তুলনায় কিছুটা ভিন্ন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে সাধারণত ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসর বা জিপিইউর পরিবর্তে সম্পূর্ণ প্রথাগত কম্পিউটার চিপ বা সিপিইউর ওপর ভিত্তি করে চলে। ‘টপ৫০০’-এর তথ্য বলছে, চীনের অত্যাধুনিক এ সুপারকম্পিউটারটি পরিচালনা করতে প্রায় ৪২ দশমিক ২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। সূত্র: এপি

image

আপনার মতামত দিন