হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর দিল মেটা  

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে এক যুগান্তকারী নিরাপত্তা ফিচার, ‘ইনকগনিটো চ্যাট’। এর ফলে এখন থেকে মেটা এআই এর সাথে ব্যবহারকারীদের কথোপকথন থাকবে সম্পূর্ণ গোপন এবং নিরাপদ।

সম্প্রতি এক মিডিয়া ব্রিফিংয়ে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট এই নতুন ফিচারের ঘোষণা দেন।

কেন এই নতুন ফিচার?
বর্তমানে ব্যবহারকারীরা ব্যক্তিগত, আর্থিক কিংবা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল বিষয়ে এআই-এর সহায়তা নিচ্ছেন। তবে মেটা এই ডেটাগুলো সংরক্ষণ করে কি না- তা নিয়ে জনমনে উদ্বেগ ছিল। সেই শঙ্কা দূর করতেই ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির মাধ্যমে এই ইনকগনিটো মোড চালু করছে মেটা।

ইনকগনিটো চ্যাটে যা যা সুবিধা থাকছে:
সর্বোচ্চ গোপনীয়তা: ইনকগনিটো চ্যাটে করা কোনো মেসেজ মেটা বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দেখতে পারবে না। এমনকি এটি কোনো সার্ভারেও সংরক্ষিত হবে না।

অটো ডিলিট ফিচার: চ্যাট উইন্ডো বন্ধ করার সাথে সাথেই সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ফলে ফোনে বা ক্লাউডে কোনো হিস্ট্রি বা রেকর্ড থাকবে না।

এআই ট্রেনিংয়ে বাধা: সাধারণত এআই-কে উন্নত করতে ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হলেও, ইনকগনিটো চ্যাটের কোনো তথ্য মেটা তাদের এআই ট্রেনিংয়ের কাজে ব্যবহার করতে পারবে না।

নিরাপত্তা ফিল্টার: আপত্তিকর, ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ কোনো প্রশ্নের উত্তর এআই প্রদান করবে না। তবে প্রাথমিকভাবে এই মোডে শুধুমাত্র টেক্সট বা লিখে কথা বলা যাবে; কোনো ছবি বা ফাইল আদান-প্রদান করা যাবে না।

সাথে আসছে ‘সাইড চ্যাট’
ইনকগনিটো মোডের পাশাপাশি মেটা ‘সাইড চ্যাট’ নামে আরো একটি চমৎকার ফিচার আনার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো বন্ধু বা গ্রুপের সাথে চ্যাট করার সময় সেই উইন্ডো থেকে বের না হয়েই স্ক্রিনের পাশে মেটা এআই-এর সাহায্য নিতে পারবেন।

কবে নাগাদ পাওয়া যাবে?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এই ফিচারগুলো বিশ্বজুড়ে উন্মুক্ত করা হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ক্রোম ব্রাউজারের ইনকগনিটো মোডের মতো হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এক নতুন মাত্রা যোগ করবে। সূত্র: বিবিসি

image

আপনার মতামত দিন