আইএসডিবি–বিআইএসইডব্লিউর ৭৩তম রাউন্ডের আবেদন ১৫ জুন পর্যন্ত

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

নন-আইটি বিষয়ে পড়াশোনা করা স্নাতক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে আইএসডিবি–বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির আইটি স্কলারশিপ প্রোগ্রামের রাউন্ড-৭৩ এ আবেদনের শেষ সময় আগামী ১৫ জুন।

স্কলারশিপের আওতায় প্রত্যেক প্রশিক্ষণার্থী প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনা খরচে করার সুযোগ পাবেন। সফলভাবে কোর্স শেষকারীদের জন্য রয়েছে প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির সহায়তা।

স্নাতক বা ফাজিল পাস এবং মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার, টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে ও কনস্ট্রাকশন বিষয়ে পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

স্নাতকদের জন্য কোর্সগুলোর মধ্যে রয়েছে ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়ন, ডেটাবেজ অ্যাপ্লিকেশন উন্নয়ন, নেটওয়ার্ক ও সিস্টেম প্রশাসন, গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিডিও সম্পাদনা। অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রয়েছে আর্কিটেকচারাল ও সিভিল ক্যাড, ক্লাউড কম্পিউটিং, মোশন গ্রাফিকস, থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনসহ বিভিন্ন কোর্স।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আইএসডিবি–বিআইএসইডব্লিউর ওয়েবসাইটে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোর্স পরিচালনার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ৯৬৩ জন তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে ৯২ শতাংশ দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

image

আপনার মতামত দিন