দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্ন-সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার ও ইলিশ উৎসব

প্রকাশ: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের চিন্তা বাড়ছে, তখন ক্রেতাদের জন্য স্বস্তির খবর থাকছে স্বপ্নের এ উৎসবে। দেশের বৃহত্তম রিটেইল চেইনশপ স্বপ্ন ১,০০১ আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে ক্রেতাদের জন্য বিশেষ অফার, সাশ্রয়ী মূল্যের পণ্য এবং মৌসুমি বিশেষ আয়োজনের পসরা সাজিয়েছে।

১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে এই আয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকবে নানা আকর্ষণীয় অফার।

বাঙালির খাবারের আয়োজনে ইলিশ মানেই ভিন্ন এক অনুভূতি। আর ইলিশের মৌসুমকে কেন্দ্র করেই  আয়োজিত হয়েছে ইলিশ উৎসব। স্বপ্নের বিশেষ কর্নারে পাওয়া যাবে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি নানা ধরনের দেশি মাছ ও সামুদ্রিক মাছের সমাহার।

কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। মাছপ্রেমীদের জন্য স্বপ্নে থাকছে এক ছাদের নিচে পছন্দের নানা মাছ বেছে নেওয়ার দারুণ সুযোগ।

উৎসবের আমেজের পাশাপাশি ক্রেতাদের বাজেট যাতে উৎসবে বাধা না হতে পারে সেজন্যে থাকবে রকমারি ছাড়।প্রতিদিনের বাজার যেন হয় স্বস্তিদায়ক। চাল, ডাল, তেল, আটা, দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচে কিছুটা সাশ্রয়ের সুযোগ দিতে চায় প্রতিষ্ঠানটি। প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে উৎসব যেন হয় সত্যিকারের আনন্দের উপলক্ষ, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

image

আপনার মতামত দিন