শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

মেটলাইফ বাংলাদেশের কর্মীরা এক স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে প্রবীণদের জন্য নিবেদিত ভাবে কাজ করে চলা শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের জন্য সহায়তা প্রদান করেছে। এই উদ্যোগের আওতায়, শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলো পূরণ করা এবং তাদের জীবনযাপন আরেকটু সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্যে তাদেরকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার দিয়েছে মেটলাইফ বাংলাদেশ বাংলাদেশের কর্মীরা।

মেটলাইফ বাংলাদেশের একদল কর্মী সরাসরি প্রবীণ নিবাসে গিয়ে তাদের হাতে উপহারগুলো তুলে দেন এবং নিবাসের বাসিন্দাদের সাথে বেশ কিছুটা সময় কাটান। এই উদ্যোগটি মেটলাইফের সহমর্মিতা, স্বেচ্ছাসেবা এবং সমাজের প্রতি দায়বদ্ধতারই চমৎকার প্রতিফলন।

ঢাকার ধামরাইয়ে অবস্থিত শৈলান প্রবীণ নিবাস প্রবীণদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাসস্থান, খাবার, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করে থাকে।

বাংলাদেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। প্রবীণদের সহায়তায় সরকারি ও বেসরকারি উভয় খাতেরই সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। মেটলাইফের কর্মীদের মত এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম বৃহত্তর সামাজিক উদ্যোগগুলোকে জোরদার করার পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা ও সহমর্মিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

image

আপনার মতামত দিন